প্রকাশিত: ১২/১২/২০১৬ ৮:৫১ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এর মাতা ও নাইক্ষ্যংছড়ি এমএ কালাম সরকারী কলেজের অধ্যাপক মোঃ শফি উল্লাহর শাশুড়ী ’’উম্মে সালমা ওরফে (সাফুরী)” গত ১১ ডিসেম্বার (বুধবার) রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নাৃৃরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৭ পুত্র, ২ কন্যা, নাতি, নাতনী, পোতা, পুতনি সহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর এমপি, বান্দরবান জেলাপরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা মার্মা, বান্দরবান পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান মেম্মার, দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবীব উল্লাহ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আজিজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, বুধবার রাত ৮টায় তিনি এশার নামাযের পরে হঠাৎ নিজ বাসস্থানে অসুস্থ হয়ে তড়িৎ গতিতে কক্সবাজার উদ্যেশে চিকিৎসার জন্য রাওয়ানা হলে কক্সবাজার পৌছঁতে পৌছঁতে সেখানেই মৃত্যুবরন করেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের ঈদগাওঁ মাঠে নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার নয়নসহ বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...