
শফিক আজাদ,উখিয়া::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।
অভিযান পরিচালনা কালে সাদিয়া আফরিন কচি বলেন, পাহাড় কর্তন, জ্বালানি পোড়ানো ও লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা গড়ে তুলার অপরাধে বৈদ্যছড়া এলাকার ফজল করিম মেম্বারের মালিকানাধীন এফডিআর এবং ফাত্রাঝিরি এলাকায় এড. শহিদের মালিকানাধীন এসএইচবি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতেও এই অভিযান অব্যাহত থাকবেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। এসময় পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন সাথে ছিলেন।
অভিযোগ উঠেছে ঘুমধুমে মাত্র ৩ কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে ৭টি অবৈধ ইটভাটা। এসব ইটভাটা গুলোতে মাঝে মধ্যে পরিবেশ অধিদফতর লোক দেখানো অভিযান করলেও রহস্যজনক কারনে পুরো বছর রয়ে যায় অক্ষত অবস্থায়।

পাঠকের মতামত