প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ২:৩৮ পিএম , আপডেট: ১৮/০৬/২০১৬ ৩:০৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে গত ১১ মে (মঙ্গলবার) অপহরণ হয়ে যাওয়া অং অং মার্মার সহর্ধমীনি চিং খেইমা মার্মা (২৮) কে গত ১৮ জুন (শনিবার) এস,আই আবু মূছার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চাকমারকূল এলাকার মাতব্বর পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে অপহৃত চিং খেইমা মার্মার স্বামী অং অং মার্মা বাদী হয়ে থানায় একটি (অপহরণ মামলা নং ৭/১৬ইং) গত ২০ মে দায়ের করেন।
অপহৃত উপজাতীয় নারী উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসার কথা নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের।
সুত্রে জানাযায়, এই অপহৃত ভিকটিম উদ্ধার করার লক্ষে বান্দরবান জেলা, উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন উপজাতীয় সংগঠনের প্রতিবাদ সভায় উদ্ধারের দাবী জানিয়ে অনুরুধ জানান আইন শৃঙ্খলা বাহীনিকে। এই অপহরণ ঘটনাটি এক মাত্র বান্দরবান জেলার চাঞ্চল্যর মামলার রূপ নেয়। তাই উক্ত মামলার তদন্ত তদারকী অফিসার হিসেবে দায়িত্ব নেন বান্দরবান জেলা এস,পি মিজানুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু মুছা জানান, গত শানবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামু থানাকে অবহিত করে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রামুর দক্ষিণ চাকমার কূল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, এই ভিকটিমকে যে কোন প্রকারে উদ্ধার করার জন্য উপজাতীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিষণ চাপ ছিল ।তাই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। মামলার প্রধান আসামী এরশাদ উল্লাহসহ অন্যান্য আসামীকে গ্রেফতার করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...