প্রকাশিত: ১১/০৫/২০২১ ২:১৯ পিএম , আপডেট: ১১/০৫/২০২১ ২:২৩ পিএম

বার্তা পরিবেশক:
ঈদুল ফিতর উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বান্দরবান জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম খলিল। ঈদুল ফিতরে তিনি উপজেলাবাসীর সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ইব্রাহিম খলিল এক বিবৃতিতে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদের মহিমান্বিত আহ্বান, শান্তি-সুধায় ভরে তুলুক বিশ্বলোক। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।দূরীভূত হোক মহামারি, দুঃখ-জরা।

তিনি বলেন, এখনো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের স্বজন-পরিজনদের অনেকেই আক্রান্ত। অনেকেই আপনজনকে হারিয়েছি। সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হয়ে গড়ে তুলি সকল সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা, দায়িত্বশীল আচরণ এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যদিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক এবারের ঈদ।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer