প্রকাশিত: ১৬/০৩/২০১৯ ১:১২ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
ঘনিয়ে এসেছে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। ১৮ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলায় বহিরাগত ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থান সমূহে ১৭ মার্চ সকাল থেকে ১৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত, বসানো হচ্ছে ১০টি অস্থায়ী তল্লাশি চৌকি। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু জাফর ছালেহ বলেন, ‘ভিন্ন উপজেলার লোকজন নাইক্ষ্যংছড়িতে প্রবেশ করে নির্বাচনী পরিস্থিতির বিপর্যয় ডেকে আনতে পারে- এমন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১০টি স্থানে অস্থায়ী তল্লাশি চৌকি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি চৌকির কার্যক্রম থাকবে।’
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিভিন্ন প্রান্তের জামায়াত-শিবির ও বিএনপির লোকজন প্রবেশ করে আওয়ামী লীগ তথা নৌকার ক্ষতি সাধনের অপপ্রয়াস চালাচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক গুরুত্ব দিতে তাঁরা অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...