প্রকাশিত: ১২/১২/২০২০ ১১:৪৭ এএম

নুর মোহাম্মদ সিকদার,ঘুনধুম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ঢালার মুখ থেকে আবদুল আমিন নামের এক যুবক কে ৯৭৫ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।ধৃত আবদুল আমিন ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার মৃত ভিডিপি আবদুর রহমানের ছেলে।১১ ডিসেম্বর বিকেলে এ অভিযান চালানো হয়।অপরদিকে একই দিন উপজেলার সোনাইছড়ি থেকে ৩০ লিটার চোলাই মদ সহ ২ পাচারকারীকে আটক করেছে।এসময় মদ বহন কাজে নিয়োজিত একটি টমটম জব্দ করা হয়।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আলমগীর হোসেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer