প্রকাশিত: ২৮/১২/২০১৭ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫২ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’১৭ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বার) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ের মিলানায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের ইউ, এফ, পি, এ রিশু চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ সহকারী কর্মকর্তা মোঃ ছুরুত আলম। “পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে সামনে রেখে অন্যন্যর মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ মাহাফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,উপজেলা প্রকল্প ব্যবস্থাপক এ,কে,এম রেজাউল হক. ব্রাক ম্যানেজার সুমন দাশ, সূর্য হাসি ক্লিনিক ম্যানেজার সরওয়ারর্দী রাতু প্রমুখ। সভায় আগামী ৩০ ডিসেম্বার ১৭ইং- ৪ জানুয়ারি ১৮ইং পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে জন্ম নিয়ন্ত্রনের সকল পদ্ধতিতে নতুন গ্রাহক বৃদ্ধি করা, মা ও শিশু স্বাস্থ্যের মান বৃদ্ধি করা, কিশোর-কিশোরী ও মায়েদের সেবায় মান বৃদ্ধি করা, ০-৫ বছর বয়সী শিশু সেবায় মান বৃদ্ধি করা, প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির জন্য প্রচারনা চালানো সহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer