প্রকাশিত: ২২/১১/২০১৭ ৮:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৩ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই ব্যাক্তিকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বুধবার (২২ নভেম্বার) দিবাগত রাত ৩টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের বাকঁখালী ছাগলখাইয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলো- ফয়েজ আহমদের ছেলে মো: হোসন (৪০) ও ফজল করিমের ছেলে নুরুল আজিম (২৯)।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান- প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়ে হোসন ও নুরুল আজিম। রাত ৩টার দিকে ৮-১০জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ ওই দুই কৃষককে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

তিনি আরো জানান অপহরণকারীরা এর আগে একই এলাকার নুরুল আমিনের বাড়ী থেকে ৫হাজার টাকা, নুরুল হাকিম থেকে কিছু স্বর্ণ এবং আবদুল মজিদের দোকান থেকে কয়েকটি পানির বোতল ও টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এএসএম তৌহিদ কবির জানান- ‘‘অপহরণের খবর শুনে তিনি নিজেই সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছান এবং অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য স্থানে পুলিশ দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ছাগলখাইয়া, বিজিবি ক্যাম্পের সদস্যরাও অপহৃতদের উদ্ধারে অভিযানে নামেন।

এই রিপোর্ট পাঠানোর পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি এবং কোন ধরনের খোঁজখবর বা মুক্তিপণের খবরও পাওয়া যায়নি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...