প্রকাশিত: ০২/১২/২০১৬ ৭:২৯ পিএম
dav
dav
dav

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে মিছিল সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাই স্কুল মাঠে মিছিল পরবর্তী এ সমাবেশ অনুষ্টিত হয়। সোনাইছড়ি ইউনিয়ন জনসংহতি সমিতির সভাপতি থোয়াংক্যচিং মার্মার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনসংহতি সমিতি  (জেএসএস) এর সভাপতি মংমং মার্মা।

সমাবেশে বক্তারা বলেন- দীর্ঘ সময় পার হয়ে গেলেও সামাজিকভাবে চুক্তি বিরোধী কর্মসূচীতে সক্রিয় রয়েছে সরকার। চুক্তি বাস্তবায়নের নামে সরকার নানা ধরণের তালবাহানা করছে। যার কারণে চুক্তির মৌলিক দিকগুলো এখনো বাস্তবায়ন করেনি। এদিকে গত ২৪ নভেম্বর দোছড়ি থেকে নিখোজ মংহ্লা চিং মার্মা (৪৫) থুইহ্লা মং মার্মা (৩২) ও ক্যাচিং থোয়াই মার্মা (২২) এর সন্ধান দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়ে বক্তারা অনতিবিলম্বে ওই তিন উপজাতীয় বাসিন্দাকে উদ্ধারের আলল্টিমেটাম দেন। অন্যথায় কর্মসূচী দেওয়ার ঘোষনাও দেন জেএসএস নেতারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি থোয়াইঅং রাখাইন, সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন, সাংগঠনিক সম্পাদক ক্যজঅং রাখাইন, জনসংহতি সমিতির উপজেলা যুগ্ম সম্পাদক সুমেন তংচঙ্গ্যা, উপজেলা সাংগঠনিক সম্পাদক কিরণ তংচ্যঙ্গ্যা, বাইশারী সভাপতি নিউহ্লা মং মার্মা, জনসংহতি সমিতির দোছড়ি ইউনিয়ন সভাপতি ক্যাহ্লা চিং চাক, নাইক্ষ্যংছড়ি পিসিপি সভাপতি দিপু মার্মা প্রমূখ।

পাঠকের মতামত

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...