প্রকাশিত: ১৬/০৩/২০১৮ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি থেকে ১৬ পিছ ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে বিজিপি। শুক্রবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি এলাকা থেকে ৩১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা তাদের আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মোরগ ঘোনা গ্রামের নুর আহাম্মদের ছেলে আলি হোসেন (২২) একই ইউনিয়নের বাজার সেট এলাকার অলি আহাম্মদের ছেলে মোঃ আবছার (২৬) ও হাজির মাঠ গ্রামের সাবেক মেম্বার মৃত আলী আহাম্মদের ছেলে মোঃ ছৈয়দ আলম (২২)।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর শেখ থেকে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer