প্রকাশিত: ২৮/০৩/২০১৭ ৯:১৫ এএম , আপডেট: ২৮/০৩/২০১৭ ৯:১৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩শ’ পিস ইয়াবাসহ মহিব উল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সীমান্তবর্তী চাকঢালা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মহিব চাকঢালা বাজার পাড়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামু ৫০ বিজিবি নায়েব সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সীমান্তের চাকঢালা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মহিবুল্লাহর গতিরোধ করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা জব্দ করেন বিজিবির সদস্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম তৌহিদ কবির জানান, আটক মহিবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer