প্রকাশিত: ১০/০১/২০১৯ ৫:৫২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট – বিএনপি জিতবে কীভাবে? এভাবে মনোনয়ন বাণিজ্য করলে কী জেতা যায়? নমিনেশন অকশনে দিলে কি আর নির্বাচনে জেতা যায়? সকালে একজন টাকা দিল, দুপুরে আরেকজন তার চেয়ে বেশি টাকা দিল। সকালের জন বাদ। বিকেলে আবার তার চেয়ে বেশি টাকা দিল। দুপুরের জন বাদ। এভাবেই চলেছে বিএনপির মনোনয়ন বাণিজ্য।’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। এই আলোচনা সভায় তিনি আরও বলেন,‘ মনোনয়ন প্রত্যাশি যারা ছিলেন। যাদের দ্বারা বিএনপির জয়ের আশা ছিল। তাদের কাউকেই বিএনপি মনোনয়ন দেয়নি। যাদের কাছ থেকে টাকা বেশি পেয়েছে। তাদেরকেই মনোনয়ন দিয়েছে। আমরা তো কয়েকটি আসন ধরেই নিয়েছিলাম যে এসব আসন থেকে বিএনপি জয়লাভ করবে, কিন্তু তারা মনোনয়ন দেয়নি আমরা যাকে ভেবেছি। ফলে যা হওয়ার তা হয়েছে। মনোনয়ন নাকি আবার অ্যাম্বাসিতে পাওয়া যায়। বিএনপির একজন নেতা অ্যাম্বাসিতে গিয়ে মনোনয়ন খুঁজে। মনোনয়ন না পেয়ে সেখানে গিয়ে হট্টগোল করে। তিনি নাকি টাকা লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন।’

বিএনপি প্রার্থীদের বিজয়ের ব্যাপারে প্রধানমন্ত্রী আরও বলেন,‘গাজিপুরের জিয়াউর রহমানের আমরা নিশ্চিত ভেবেছিলাম উনি পাস করবেন। কিন্তু বিএনপি তো তাকে মনোনয়নই দিলো না। সিলেটের এক আসনে এনাম আহমেদ চৌধুরির জয় নিশ্চিত ছিল। তাকেও মনোনয়ন দেয়া হয়নি। নারায়নগঞ্জের তৈমুর আলম খন্দকারকেও মনোনয়ন দেয়নি বিএনপি।  নমিনেশন তারা এবার অকশনে দিয়েছে। অনেকেই আমার সঙ্গে এসে দেখা করে দু:খের কথা বলেছে। তাদের মধ্যে একজন তো আমাদের দলে যোগদানও করলেন।’

তারেক ও জামাতকে নিয়ে বলেন,‘ ভাইয়ার সঙ্গে যোগাযোগ না করলে মনোনয়ন পাওয়া যায় না। ভাইয়ার সঙ্গে আবার পাউন্ডের মাধ্যমে যোগাযোগ করতে হয়। মানুষ স্বাধীনতার পক্ষে। এই মনোনয়ন অকশনের জন্য জামাতের ২৫ নেতা মনোনয়ন পেয়েছে। মানুষ স্বাধীনতা বিরোধীদের ভোট দেয়নি।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...