উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০১/২০২৬ ১:২০ পিএম

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়নের সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পে স্কেল নিয়ে পে কমিশন শুধু রিপোর্ট দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এটা বাস্তবায়নের সুযোগ নেই। সরকার কমিটি করে দিয়েছে সুপারিশ পর্যালোচনা করার জন্য। এ ধরনের পে কমিশন একবারে বাস্তবায়ন হয় না। ধাপে ধাপে বাস্তবায়ন হবে। পে কমিশন প্রস্তাব দিয়েছে, আগামী সরকারের কাজের জন্য সুবিধা হবে।’

তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের দামে পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই। কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না।’

গণভোট নিয়ে ফাওজুল কবির বলেন, ‘হ্যাঁ ভোটের জন্য সরকার নিজস্ব বাজেটের মধ্যে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ডিফেন্স জোন করা হচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর তো সমরাস্ত্র ব্যবহার করে। এর জন্য অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে শুধু জমি বরাদ্দ করা হচ্ছে।’

চীন ও পাকিস্তান থেকে যুদ্ধবিমান, ড্রোন কেনা নিয়ে কোনো বিষয় জানা নেই বলে জানান এই উপদেষ্টা।

ফাওজুল কবির বলেন, ‘ক্রিকেট নিয়ে বাংলাদেশ অনৈতিক কিছু নেই। বাংলাদেশ বিকল্প ভেন্যু চেয়েছে শুধু। ভারত তো দীর্ঘদিন ধরে পাকিস্তানে খেলেনি। আমরা তো বিশ্বকাপ খেলতে চাই

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer