প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৭:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে নকল সন্দেহে জব্দ ডিমগুলো পরীক্ষার জন্য জেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠিয়েছে পটিয়া থানা পুলিশ।

মঙ্গলবার ডিমগুলো পরীক্ষার জন্য প্রাণিসম্পদ অফিসে পাঠানো হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারক মো. মহিদুল ইসলাম জব্দ ডিমগুলো পরীক্ষার জন্য চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠানোর নির্দেশ দেন। আদালতের ওই আদেশের পর আজ (মঙ্গলবার) সকালে ডিমগুলো প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রিয়াজুল হক বলেন, ‘আমরা আদালতের আদেশের কোনও কপি পাইনি। তবে শুনেছি ডিমগুলো ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে।’

এর আগে, গত শুক্রবার (২৮ জুলাই) বোয়ালখালী আদালতের এক বিচারকের করা অভিযোগের ভিত্তিতে নকল সন্দেহে ৩ হাজার ডিম জব্দ করে পটিয়া থানা পুলিশ। পরদিন ওই জব্দ ডিমগুলো পরীক্ষার পুলিশ আদালতে আবেদন করে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer