প্রকাশিত: ০৬/১০/২০২০ ৯:৩৬ এএম

চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদে শামিল হয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস গোলাম রাব্বানী লিখেছেন –

সন্দেহাতীতভাবে প্রমাণিত দুর্নীতিবাজ ও ধর্ষকের শাস্তি ইসলামী অনুশাসন মোতাবেক হলে এহেন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে। মহানবী (সা.) বলেছেন, ‘আমার মেয়ে ফাতেমা চুরি করলেও আমি তার হাত কেটে দেব।’
আর ধর্ষকের শাস্তি হোক, প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে, ফায়ারিং স্কোয়াডে গুলি করে বা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড!

গোলাম রাব্বানীর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ তিনি এসব লিখেন –
তিনি আরও লেখেন – লাগামহীন দুর্নীতি ও ধর্ষণ প্রতিনিয়ত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিদ্যমান আইন ও এর দুর্বল প্রয়োগনীতি এই দুটি মারাত্মক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না!

দুর্নীতির মাধ্যমে জনগণের ভ্যাট-ট্যাক্সের অর্থ আত্মসাত, রাষ্ট্র বিরোধী ও ধর্ষণকে মানবতা বিরোধী অপরাধ বিবেচনা পূর্বক সর্বোচ্চ শাস্তির বিধান রেখে কঠোর আইন প্রণয়ন ও এর কার্যকারিতা নিশ্চিত করতে না পারলে, বর্তমান সরকারের সকল ইতিবাচক কাজ ও গৌরবান্বিত সাফল্যে এ বিষফোঁড়া দুটো ‘এক মন দুধে কয়েক ফোটা গো-মূত্র’ এর ন্যায় সকল অর্জন ম্লান করে দেবে।

সন্দেহাতীতভাবে প্রমাণিত দুর্নীতিবাজ ও ধর্ষকের শাস্তি ইসলামী অনুশাসন মোতাবেক হলে এহেন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
মহানবী (সা.) বলেছেন, ‘আমার মেয়ে ফাতেমা চুরি করলেও আমি তার হাত কেটে দেব।’
আর ধর্ষকের শাস্তি হোক, প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে, ফায়ারিং স্কোয়াডে গুলি করে বা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড!

পাঠকের মতামত

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer