প্রকাশিত: ১১/১০/২০২০ ৯:৪৩ পিএম

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব সোমবারের (১২ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠছে। ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর সংশোধিত খসড়া প্রস্তাব উত্থাপন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১১ অক্টোবর) রাতে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যখন বলেছি উঠবে, তাই কাল অবশ্যই প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠবে।’
সোমবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রিসভার সদস্যরা ভার্চুয়াল অংশ নেবেন।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনা এবং সাম্প্রতিক দেশে কয়েকটি ধর্ষণের ঘটনার পর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি ওঠে।
শাহবাগ, মতিঝিল ও উত্তরাসহ রাজধানীর কয়েকটি স্থানে এবং দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন শুরু করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনের ৯(১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে সংশোধিত খসড়ায়।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer