প্রকাশিত: ২৭/০৯/২০১৭ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
দ্বিপাক্ষিক আলোচনার জন্য ঢাকায় আসছে মিয়ানমার সরকারের কাউন্সিলর অং সান সুচির একটি প্রতিনিধিদল। ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে প্রতিনিধিদল ঢাকায় আসবে। সূত্র জানায়, সফরে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশের একটি স্বনামধন্য সংবাদমাধ্যমে এ খবর প্রচারিত হয়।

সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অত্যাচার থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সংকট সমধানে বারবার আহ্বান জানানো হলেও তাতে মিয়ানমার আগ্রহ দেখায়নি। এসব বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

এছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে ভেতরে ঢুকে পরে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে রাখাইনে শুরু হওয়া সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের দাবি, এ সংখ্যা ৭ লাখেরও বেশি।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...