ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০২/২০২৬ ১০:২৪ পিএম
উপরে বাম দিক থেকে- লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান ও মেজর জেনারেল হোসেন আল মোরশেদ। নিচে বাম দিক থেকে- মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান, মেজর জেনারেল এমডি নাসিম পারভেজ এবং মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ পর্যায়ের রদবদল হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে পাওয়া তথ্যমতে এমনটা জানা যায়।

তথ্য অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টারমাস্টার জেনারেল (কিউএমজি) পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান।

১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন আল মোরশেদ নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হয়েছেন। মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান মিস্টের কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল এমডি নাসিম পারভেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হয়েছেন।

এ ছাড়াও, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ঢাকার লজিস্টিকস এরিয়ার দায়িত্ব পেয়েছেন এবং মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগোসুর রহমান খান অবসরে গেছেন।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...