প্রকাশিত: ১৬/০৩/২০১৮ ৯:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ এএম

নিউজ ডেস্ক::

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত ১০ম আর্ন্তজাতিক সমুদ্র মহড়া ‘মিলান-২০১৮’ এ অংশগ্রহণ শেষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ¡রী’ আজ শুক্রবার (১৬-০৩-২০১৮) দুপুরে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আমন্ত্রণ জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডবিউসি, পিএসসিসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

গত ০৬ হতে ১৩ মার্চ ২০১৮ পর্যন্ত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট বেয়ারে অনুষ্ঠিত বহুপাক্ষিক এ মহড়ায় ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ ৯টি দেশের ২৮টি যুদ্ধজাহাজ অংশ নেয়। এধরণের মহড়া সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ¡রী’ ১৫৭ জন নৌসদস্য নিয়ে অংশগ্রহণ করে। নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ এ ধরণের আর্ন্তজাতিক মহড়ায় অংশগ্রহণের ফলে বহিঃর্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক জোড়দার হবে বলে আশা করা যায়। উলেখ্য, উক্ত মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ গত ০৩ মার্চ ২০১৮ তারিখে বাংলাদেশ ত্যাগ করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer