প্রকাশিত: ১৬/০৩/২০২০ ১:১৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দু’জন শিশু ও একজন নারী। সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, এ পর্যন্ত সব মিলিয়ে দেশে ৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রথম ৩ জনের দু’জন পুরুষ ইতালি ফেরত, আরেকজন নারী তাদের একজনের পরিবারের সদস্য। এদের দু’জন সুস্থ হয়ে ফিরে গেছে। পরবর্তী একজন ইতালি ফেরত ও একজন জার্মানি ফেরত পুরুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়। সবশেষ আক্রান্ত ৩ জনের একজন নারী ও দু’জন শিশু। তারা দ্বিতীয় দফায় শনাক্তদের একজনের পরিবারের সদস্য।

আইইডিসিআর পরিচালক জানান, দেশে এই মুহূর্তে মোট ১০ জন আইসোলেশনে আছেন। আর ৪ জন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে আছেন।

এই মুহূর্তে আইইডিসিআর ছাড়া অন্য কোথাও করোনা পরীক্ষা করার দরকার নেই বলে জানান তিনি। হোম কোয়ারেন্টাইনে থাকাদের বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন। বলেন, হোম কোয়ারেন্টাইন সতর্কতার অংশ। তাদের থেকে পরিবারের সদস্যরা সবাই যেন অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখেন। অতি বয়স্ক, দীর্ঘমেয়াদে অসুস্থরা বাড়িতে অবস্থানকালে মাস্ক ব্যবহার করবেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer