প্রকাশিত: ২১/০৩/২০১৯ ৯:০৮ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল ইসলামিয়া টেকনাফে আসছেন বিশ্ববিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান, দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।

২৮ মার্চ (বৃহস্পতিবার) টেকনাফ বড় মাদরাসা’র খতমে বোখারী শরীফ ও ৭৫ সালা দস্তারবন্দী অনুষ্ঠানে যোগদান করতে তিনি টেকনাফ আসছেন বলে সুত্রে জানা যায়। অনুষ্ঠানে আরো বয়ান করবেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ( ইত্তেহাদ ) এর মহাসচিব, পটিয়া মাদরাসার শায়খুল হাদিস ও প্রধান পরিচালক, আল্লামা আবদুল হালিম বোখারী, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ( তানযীম) এর চেয়ারম্যান, শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আরশাদ রহমানী প্রমুখ ।

আল-জামিয়া আল ইসলামিয়া টেকনাফের মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক বলেন ইনশা আল্লাহু তা’আলা আগামী ২৮ ই মার্চ বৃহস্পতিবার বিশ্ববিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী টেকনাফ বড় মাদরাসায় আগমন করবেন। ওইদিন বাদ মাগরিব থেকে অনুষ্ঠিতব্য খতমে বোখারী শরীফ ও ৭৫ সালা পাগড়ী প্রদান অনুষ্ঠানে যেগদান করবেন।

অত্র মাদরাসা হতে সকল ফারেগীন যারা সরাসরি আসতে অপারগ সে সকল আলিম-হাফিজগণ স্থানীয় প্রতিনিধির মাধ্যমে নাম ঠিকানা নিবন্ধন করতে পারবেন। যথারীতি আনুষ্ঠানিকভাবে সকল প্রতিনিধিকে বরকতী পাগড়ী প্রদান করা হবে ইনশাআল্লাহ। দেওবন্দের হযরত, পটিয়ার হযরত ও বসুন্ধরার হযরতগণের মুবারক হস্তে প্রদত্ত্ব উক্ত বরকতময় পাগড়ী গ্রহণের জন্য টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার হিফজ সমাপ্তকারী ও দাওরায়ে হাদীস সমাপ্তকারী সকল রুহানী সন্তানগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরুধ জানান তিনি ।

পাঠকের মতামত

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer