উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০১/২০২৩ ৬:২৪ পিএম

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুসহ এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির গোল্ড কোস্টের মেন বিচ এলাকায় স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে টেক অফ করছিল অন্য একটি হেলিকপ্টার। এ সময় আকাশে উড়তেই দুই হেলিকপ্টারের মধ্যে ধাক্কা লেগে যায়। সঙ্গে সঙ্গে একটি হেলিকপ্টার মাটিতে ভেঙে পড়ে।

জানা গেছে, ওই এলাকায় সমুদ্রের ওপরে হেলিকপ্টারে চড়া পর্যটকদের পছন্দের বিষয়। সংঘর্ষে পড়া হেলিকপ্টার দুটিও পর্যটকদের উপভোগ করার জন্যই ছিল।

দুর্ঘটনার এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে অস্ট্রেলিয়ার পরিবহন দপ্তর। কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই হেলিকপ্টার মিলিয়ে মোট নয়জন আহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহত নয়জনের চারজন মারা গেছেন। সমুদ্র সৈকতে বালির মধ্যে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিতে পেরেছে বলেই জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...