প্রকাশিত: ১১/০৯/২০১৬ ৭:১২ এএম

photo-1473527144রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় দুই নারী ‘জঙ্গি’ আত্মহত্যার চেষ্টা করেছিল। আর আত্মহত্যার চেষ্টা করতে গিয়েই ওই দুই নারী আহত হয়েছেন।

শনিবার রাত ১১ টা ২০ মিনিটে ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সারোয়ার হোসেন।

সারোয়ার হোসেন জানান, আহত তিন নারী ‘জঙ্গি’র মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়েছেন। অন্যরা আত্মহত্যার চেষ্টা করেছেন।

সারোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজকের এ অভিযান। নারায়ণগঞ্জের ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল রাজধানীর মিরপুর ও পুরানো ঢাকা এলাকায় দুটি জঙ্গি আস্তানা আছে। রূপনগর জঙ্গি আস্তানার ঘটনার পর পুরানো ঢাকায় জঙ্গি আস্তানার খোঁজে পুলিশ গোপনে নিয়মিত বাড়ির মালিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করত। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) আজিমপুরে ২০৯/৫ পিলখানা রোডের বাসার বাড়িওয়ালার সন্ধান করতে যায় পুলিশ।

সারোয়ার হোসেন আরো জানান, ওই বাড়ির দ্বিতীয়তলার দরজার সামনে গিয়ে দরজা খুলতে বললে ভেতরের লোকজন বুঝতে পারে বাইরে পুলিশ। এ সময় ভেতর থেকে তারা গ্রেনেড, গুলি ও মরিচের গুঁড়ো ছুঁড়তে থাকে। তখন ঘটনাস্থলে পুলিশের পাঁচ সদস্য আহত হয়। এরপর স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে ওই বাসায় অভিযান শুরু হয়।

অভিযানের সময় বাড়ির ‘মেইন গেইট’ বন্ধ করে দেওয়া হয়। সারোয়ার হোসেন আরো জানান, গেইট বন্ধ করার আগেই একজন নারী বাসা থেকে বের হয়ে রাস্তায় দৌঁড় দিলে তিনি পুলিশের গুলিতে নিহত হন। আর ভেতরে থাকা নারীরা আত্মহত্যার চেষ্টা করে। গুলি বিনিময়ের সময় আবদুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়। করিম গুলশানে হামলাকারীদের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নেয়। করিম নারায়ণগঞ্জে নিহত তামিমের ডান হাত।

সারোয়ার হোসেন আরো জানান, অভিযানের পর বাসা তল্লাশি করে চারটি পিস্তল পাওয়া যায়। এছাড়া একটি ব্যাগে নগদ কিছু টাকা পাওয়া যায়। তবে বাসার মধ্যে খুব একটা জিনিসপত্র ছিল না।

আহত তিন নারীর মধ্যে একজন করিমের স্ত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সারোয়ার হোসেন আরো জানান, গত ৩০ আগস্টের দিকে দুই নারী এ বাসা ভাড়া নিতে পারে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer