ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৭:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টার দিকে গাড়ি যোগে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টাদ্বয় ক্যাম্পে পৌঁছার পর পর্যবেক্ষণ টাওয়ারে উঠেন। ওখানে দাঁড়িয়ে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের প্রতি বিশ্ব সম্প্রদায়েরও বড় দায় আছে। এতো দিন ধরে যে সহায়তা দিয়ে আসছে এটা কমে গেলে তো সংকট সৃষ্টি হবে। এই সংকট তো বাংলাদেশের একার বহন করার কথা না। বিশ্ব সম্পদ্রায়সহ সকলকে মিলে এই সংকট মোকাবিলা করতে হবে। তা না হলে তো এটা অমানবিক হবে। তাই সরকারের পক্ষ থেকে সবসময় বাস্তবতাটা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরছি।

ত্রাণ উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছি। ক্যাম্পের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণ করা হবে। যা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস্তবায়ন হবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ক্যাম্পের নিরাপত্তার জন্য দেয়া কাঁটাতার নষ্ট হয়ে গেছে। কিভাবে কাঁটাতারের বেড়া করা যায়, কিভাবে ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো যায় সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে সকালে উপদেষ্টাদ্বয় কক্সবাজার শহরে পৃথক কর্মসূচিতে অংশ নেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...