প্রকাশিত: ১৬/০৩/২০১৮ ১১:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ এএম
police

ডেস্ক রিপোর্ট ::

police

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমন বিধিনিষেধ আরোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে।
গত ১২ মার্চ জারিকৃত আদেশে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করলে তা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে। দায়িত্বরত অবস্থায় অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহারের কারণে পুলিশ সদস্যদের নিজের নামে ইস্যুকৃত অস্ত্র ও গুলির নিরাপত্তা বিঘ্ন ঘটছে। একই সঙ্গে ব্যক্তিগত ও সরকারি নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অনেক আগেই পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের নির্দেশনা জারি করা আছে। কিন্তু সম্প্রতি সিলেটে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর জঙ্গি হামলার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে পুনরায় মোবাইল ফোন ব্যবহার-সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হলো।
নতুন নির্দেশনায় পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলা হয়েছে। এতে বলা হয়, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবেন না। কর্তব্যরত অবস্থায় সেলফি বা ছবি তোলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকবেন। দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে গেমস খেলা, ভিডিও দেখা, গান শোনা, ইউটিউব, ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল পড়া থেকে বিরত থাকবেন।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer