প্রকাশিত: ২৩/০৩/২০২০ ৮:৪৯ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য আবাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেখানে এক লক্ষ মানুষের পর্যাপ্ত আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা রয়েছে।
বর্তমান সময়ে করোনভাইরাসের কারণে কোন দরিদ্র মানুষ ভাসানচরে গিয়ে আবাসন ও জীবিকা নির্বাহের এই সুবিধা নিতে চায় তারা সেখানে যেতে পারবে। এমনটাই জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বিকেলে এক বিফ্রিংয়ে তিনি বলেন, এসময়ে কোন দরিদ্র পরিবার নিজেদেরকে ভাসনচরে নিয়ে গিয়ে সরকার প্রদত্ত এই আবাসন ব্যবস্থা ও জীবিকা নির্বাহের সুযোগ নিতে চায়। এজন্য এটি ওপেন করে দেয়া হচ্ছে। এব্যাপারে জেলাপ্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সরকার করোনভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই এ সময়ে নিম্ন আয়ের মানুষ জীবন যাপনে অক্ষম হলে সরকার তাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...