প্রকাশিত: ০১/০৪/২০২০ ১০:৩৩ এএম

যার পরনে থাকার কথা ছিল বিয়ের পোশাক। কিন্তু তিনি গায়ে জড়িয়েছেন পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম)। হাসপাতালে করে যাচ্ছেন রোগীর সেবা। তার নাম সাফির মোহাম্মেদ।

দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে রোববার (২৯ মার্চ) তার বিয়ে হওয়ার কথা ছিল। ভারতের কেরালার কুন্নুরে কর্মরত এই চিকিত্‍সক তার বিয়ে পিছিয়ে দিয়েছেন। কারণ, তিনি এখন করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করতে চান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করার মতো বিলাসিতা করতে চান না সাফির। তাই পেশাগত কর্তব্য পালনে ব্রতি হলেন তিনি। যেদিন তার বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনটা কেটেছে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রোগীর সেবায়।

বিয়ে পিছিয়ে দেয়া প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকে সাফি বলেন, ‘দেখুন বিয়ে অপেক্ষা করতে পারে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি, তারা অপেক্ষা করতে পারবেন না। তাই আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এর বাইরে কিছুই নয়। এ নিয়ে এতো আলোচনার কোনো প্রয়োজন নেই। সবার মানসিক সমর্থন ছাড়া এই সিদ্ধান্ত নিতে পারতাম না। মা বাবা আমার কথায় রাজি হন। হবু স্বামীও রাজি হন। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।’

তবে সাফির বন্ধুরা এ নিয়ে বেশ ইয়ার্কি করেছেন। আর বাড়ির অন্য সদস্যরাও হাসি ঠাট্টা করেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer