প্রকাশিত: ১০/০৭/২০১৮ ৬:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৫ এএম

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের তৃতীয় দিনে এসে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে গুহা থেকে বের করে আনতে সক্ষম হন ডুবুরিরা। সংশ্লিষ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার এতথ্য জানিয়েছে।

রোববার ও সোমবার চারজন করে আটজন কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়। মঙ্গলবার অভিযানের তৃতীয় দিনে এসে বাকি চার ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে থাই নেভি সিল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। সফলতার সঙ্গেই অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়াদের সবাই নিরাপদ আছেন।

গত ২৩ জুন ১২ জন ক্ষুদে ফুটবলারদের নিয়ে তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং গুহা দেখতে যান। কিন্তু গুহার ভেতরে ঢুকলে হঠাৎ বৃষ্টি আসলে তারা গুহার মুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চলে যান এবং সেখানেই আটকা পড়েন। তাদের অক্সিজেন দিতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer