প্রকাশিত: ৩০/০৩/২০১৮ ২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ এএম

রয়টার্স
থাইল্যান্ডের পশ্চিম সীমান্তে মিয়ানমার থেকে আসা অভিবাসী শ্রমিক বহনকারী একটি বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে প্রবেশের কিছুক্ষণ পরই বাসটিতে আগুন লাগে।

পুলিশ জানায়, বাসে মোট ৪৭ জন শ্রমিক ছিলেন। যারা বৈধভাবে থাইল্যান্ডে আসছিলেন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, বাকিরা অক্ষত আছেন।

বাস চালকের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাসে আসন সারির মাঝামাঝির দিকে হঠাৎ করেই আগুন জ্বলতে শুরু হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

থাই সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে অগ্নিনির্বাপক বাহিনীকে বাসের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী লিবিয়ার পর থাইল্যান্ডের সড়কগুলোতে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা ঘটে।

থাইল্যান্ডে প্রায় ৩০ লাখ অভিবাসী শ্রমিক রয়েছে। যাদের বেশিরভাগই মিয়ানমারের নাগরিক।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গত বছর থেকে দেশটির শ্রমিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠোর করেছে থাইল্যান্ড।বিডি নিউজ

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer