প্রকাশিত: ১৬/০৭/২০১৬ ১১:২০ এএম , আপডেট: ১৬/০৭/২০১৬ ১১:৫৭ এএম

hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh_135101নিউজ ডেস্ক: তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত ৭৫৪ জনকে আটক করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

একজন তুর্কি কর্মকর্তা বলছেন, সেনাবাহিনীর ২৯ জন কর্নেল ও পাঁচজন জেনারেলকে অপসারণ করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টার সময় সহিংসতায় নিহত হয়েছে ৬০ জন।

গতকাল শুক্রবার গভীর রাতে তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) শত শত সমর্থক রাস্তায় নামে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে আঙ্কারা ও ইস্তাম্বুলে। আকাশে উড়তে থাকে যুদ্ধবিমান। প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা ও পার্লামেন্টের কাছে বিস্ফোরণ হয়। তবে ইস্তাম্বুলে বিমানবন্দরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন এরদোগান। এর মধ্যেই দেশটিতে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে উমিত দুনদারকে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটির এনটিভি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কিছু সেনা ইস্তাম্বুলের বসফোরাস সেতুতে আত্মসমর্পণ করছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer