প্রকাশিত: ১০/০৭/২০২০ ১০:১০ পিএম

প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের সই করা এক আদেশে অবশেষে মসজিদে রূপান্তরিত হলো তুরস্কের বিখ্যাত স্থাপনা ’হায়া সোফিয়া’।

রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি কখনও গির্জা, ক্যাথলিক গির্জা বা আবার কখনও বা জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হওয়ার পর এবার তা পরিণত হলো মসজিদে।

শুক্রবার এ সংক্রান্ত আদেশ হওয়ার আগে সর্বোচ্চ প্রশাসন এই স্থাপনাটির জাদুঘরের মর্যাদা বাতিল করে দেয়।

বিবিসি জানিয়েছে, ১৫শ’ বছর আগে গির্জা হিসেবে প্রতিষ্ঠা করা হয় এই স্থাপনাটি, পরে অটোম্যানরা একে মসজদে রূপান্তরিত করে। এরপর ১৯৩৪ সালে জাদুঘরের স্বীকৃতি পায় হায়া সোফিয়া।

বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাদুঘরটিকে আলোচনা ছাড়া অন্য স্থাপনায় রূপান্তর না করতে আহ্বানও জানিয়েছিল ইউনেস্কো।তবে তুরস্ক তা তোয়াক্কা করেনি।

ইসলামপন্থীদের দীর্ঘদিনে দাবি, জাদুঘরটিকে মসজিদে বানাতে হবে, তবে বিরোধিরা তা নিয়ে ভিন্নমত পোষণ করেন। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হয়েছে।

প্রেসিডেন্ট এরদোগানের সই করা আদেশের ফলে এখন মসজিদ হিসেবে রূপান্তরিত করে ধর্মীয় কাজ ও প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে এই স্থাপনাটি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer