ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ২:৫৭ পিএম , আপডেট: ২৪/০৮/২০২৫ ৬:৩৯ পিএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিস্ফোরণে মারাত্মক আহত রকি আলমকে উদ্ধার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “আমি একটি সিএনজিতে করে এক আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি।”
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, “রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরে, আহত যুবক সীমান্ত পেরিয়ে এপারে চলে আসলে, তার অবস্থা গুরুতর বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে” বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...