প্রকাশিত: ২৬/১২/২০১৬ ৭:৩৮ এএম

এস. আজাদ,উখিয়া ::

পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরিক্ষা (ররিবার) তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুুষ্ঠিত হয়েছে। অবহেলিত জনপদের হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র/ছাত্রীদের ভবিষ্যতে আরো আলোরমূখ দেখানোর জন্য তুমব্রু এলাকার বিশিষ্ট্য শিক্ষানুরাগী, শিক্ষকগণ এ ফাউন্ডেশনটি ২০১৪সালে প্রতিষ্ঠা করেন। যার ফলশ্রুতিতে চলতি বছর অর্থাৎ ২০১৬সাল দ্বিতীয় বারের মতো ঘুমধুম ইউনিয়নের ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর ৫৫জন ছাত্র/ছাত্রী মেধাবৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেন। অংশগ্রহনকারী বিদ্যালয়ের মধ্যে রয়েছে-তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাজাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইশফাঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তুমব্রু পশ্চিমকূল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পরিক্ষা চলাকালীন সময় বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন উক্ত ফাউন্ডেশনের আহবায়ক ও নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার জহির আহমদ, সেক্রেটারী ও তুমব্রু পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হেলাল উদ্দিন। পরে আমন্ত্রিত অতিথি’র মধ্যে হল পরিদর্শন করেন, চট্টগ্রামস্থ ছাফা মোতালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ, সম্প্রতি বিদেশ সফরকারী তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হামিদুল হক, ভাজাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ হোছাইন, বাইশফাঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুুরুল কবির, আরো উপস্থিত সহকারি শিক্ষক শফিউল ইসলাম, শাহজাহান, মিজানুর রহমান। পরিক্ষার দায়িত্বে ছিলেন পাশর্^বর্তী উখিয়া উপজেলার মাষ্টার আব্দুল মালেক, মোহাম্মদ ইউনূছ, কামাল উদ্দিন।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...