প্রকাশিত: ০১/০১/২০১৮ ৫:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সমাপনীকালে এ দাবি জানানো হয়।
২১ আগস্ট হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলার বিচারকাজ চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
হত্যা মামলায় আসামি ৫২ জন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আসামি ৪১ জন।
হত্যা মামলায় ৫২ আসামিদের মধ্যে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৮ আসামি জামিনে ও ২৩ জন কারাগারে। তিন আসামির ফাঁসি কার্যকর হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে।
এ মামলায় ৪৯২ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
গত ১২ জুন মামলায় ৩১ আসামির আত্মপক্ষ শুনানি শেষ হয়। তবে তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

উল্লেখ্য, ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
এতে দলের মহিলাবিষয়ক সম্পাদিকা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। হামলায় আহত হন কয়েকশ নেতাকর্মী। আর বর্তমান প্রধানমন্ত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer