ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ২:০৮ পিএম
ফাইল ছবি

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে এনে রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।

শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি কমানোর পাশাপাশি অ্যাসেম্বলিও বন্ধ রাখতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চললেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে অসহনীয় গরমের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছিল সরকার।

এ ছুটি শেষে রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার আগে নতুন সূচি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এক শিফটের স্কুলে ক্লাস চলবে সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

দুই শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল ৮ টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস চলবে।

এর আগে গত রমজানে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer