প্রকাশিত: ২১/০৩/২০১৭ ১১:০৪ এএম

এস.আজাদ,উখিয়া
উখিয়া নিউজ ডটকম
বাংলাদেশ তাঁতীলীগ যিনি তার সর্ব্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে আজকে বাংলাদেশের আওয়ামীলীগের অন্যতম সহযোগি সংগঠনের পরিনত করেছেন সেই অগ্নি কন্যা উখিয়ার অহংকার শ্রীমতি সাধনা দাশ গুপ্তাকে বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি নির্বাচিত করেছেন, বাংলার প্রাণ প্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের প্রধান সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতীলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি হিসেবে শ্রীমতি সাধনা দাশ গুপ্তাকে মনোনীত করা হয়।
নবনির্বাচিত বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি শ্রীমতি সাধনা দাশ গুপ্তাসহ সারা বাংলার তাঁতীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধাানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞাতা ও শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer