প্রকাশিত: ১১/০১/২০১৯ ৭:২৫ এএম

নোয়াখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্বশুলুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম পারভিন আক্তার (১৮), তিনি ওই গ্রামের জহিরুল হকের মেয়ে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, ঘটনার সময় পারভীনের বাবা-মা বাড়িতে ছিলেন না। রাত ৮টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ির বাইরে যান পারভীন। তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজি একপর্যায়ে পাশের একটি ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ পান।

খবর পেয়ে নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরিফ ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান জনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, গার্মেন্টস কারাখানার চাকরি ছেড়ে দিয়ে তিন মাস আগে বাড়িতে ফিরে আসে পারভীন। বাড়িতে আসার পর থেকে এলাকার কিছু যুবক তাকে উত্ত্যক্ত করত। পারভীনের মা কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। সেই সুযোগে একই এলাকার যুবক সাদ্দাম প্রায়ই ওই বাড়িতে যেত। সে পারভীনের ঘরে ঢুকে কথা বলত। এর মধ্যে সে কয়েকবার পারভীনকে ধর্ষণও করেছে।

ওই ঘটনার জেরেই তাকে হত্যা করা হতে পারে। ঘটনার পর থেকে সাদ্দামকে এলাকায় দেখা যায়নি বলেও দাবি করেন তারা।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ও ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. স্বপন দাস জানান, নিহত পারভীনের শরীরে অনেকগুলো জখমের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে কি-না সে বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন তারা।

নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান জনি সমকালকে বলেন, ঘাতকরা ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর ঘাড়, হাত ও পায়ের রগ কেটে ফেলেছে। এ ছাড়া তার নিম্নাঙ্গসহ পুরো শরীরে ২০টি কোপের চিহ্ন পাওয়া গেছে। হত্যার ধরন দেখে মনে হচ্ছে, ঘাতকরা কোনো কারণে তার ওপর খুবই ক্ষিপ্ত ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রাম থেকে শাহেদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন। দোষীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...
Single Page Footer