প্রকাশিত: ২৬/১২/২০১৬ ৭:৫৯ এএম

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেকারত্ব দূর করতে সহায়ক হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার দুপুরে রাজশাহী কলেজে আয়োজিত ‘আমরা হবো জয়ী, আমার দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই স্লোগান ধারণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলার উদ্বোধন ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

.

“প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে দেশের বেকার তরুণরা স্বনির্ভরতা অর্জন করছে। তরুণরা গড়ছে দেশ, ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। নিজেরা নিজেদের যতটুকু আছে তা দিয়ে একজন উদ্যোক্তা, উদ্যোগের ভূমিকা, উদ্যোগের সাহস, তারুণ্যও চেতনা ধারণ করে নিজের আত্মকর্মসংস্থানের জন্য সম্ভাবনা তৈরি কেউ ছোট বা কেউ বড় পরিসরে এগিয়ে যাচ্ছে।’

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ. হবিবুর রহমান, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান ও তৌহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট তপন কুমার নাথ।

প্রসঙ্গত, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় সারাদেশের ৬৪ জেলার ১৪ হাজার তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। রাজশাহী কলেজে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩০টি স্টল রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer