প্রকাশিত: ০৮/০১/২০১৯ ৯:১৫ এএম

বনপা নিউজ :
সদ্য শপথ নেওয়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) নেতারা।

সোমবার (৭ জানুয়ারি) মন্ত্রিসভায় শপথ গ্রহণ শেষে মন্ত্রীর বাসভবনে বনপার সদস্যরা এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বনপার সাধারণ সম্পাদক ইঞ্জি:রোকমুনুর জামান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক তাজবীর হোসাইন সজীব, সমাজ কল্যান সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সদস্য রেজাউল ইসলাম , মাহমুদুল ইসলাম, নজরুল ইসলাম, রাছেল মাহমুদ, আরিফেন মামুন, আনোয়ার, কিশোর পারভেজ প্রমুখ।

তথ্যমন্ত্রী বনপার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার সরকার অনলাইন সংবাদপত্রের জন্য কাজ করবেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয় বারের মত সরকার গঠন করেছে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট। দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধান করে গঠন করা হয়েছে ৪৭ সদস্যের মন্ত্রিসভা। যেখানে তথ্যমন্ত্রী করা হয়েছে হাছান মাহমুদকে। চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এ নেতা এর আগে ২০১৯ সালে এ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer