প্রকাশিত: ৩১/১০/২০২০ ১২:৩১ পিএম

ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন হাজনাহ মো. হাশিম। শনিবার (৩১ অক্টোবর) তিনি ঢাকা মিশনে যোগ দেন।

ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন জানায়, শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর মালয়েশিয়া হাইকমিশন কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন।

হাজনাহ মো. হাশিম মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক ও পরিবেশ বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রুনাইয়ের মালয়েশিয়া মিশনে তিনি বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন।

ঢাকায় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে আমীর ফরিদ আবু হাসান দায়িত্ব পালন করে আসছিলেন। সুত্র: বাংলানিউজ

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...