উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৯/২০২৪ ৯:২৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা একথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধকরণের বিষয় নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে, এটা ছাত্র সমাজ মেনে নেবে না। যারা সিদ্ধান্ত নিয়েছে তারা বিগত সরকারের সুবিধাভোগী। তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। তারা একটা সিদ্ধান্ত দেবে ‌এটা ছাত্র সমাজ মেনে নেবে এমন ঘটনা কোনোদিন হতে পারে না। ফ্যাসিস্টের দোসররা যদি এ ধরনের ঘটনা করে আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা এর উচিত জবাব দেবে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৭ সদস্যের অধিকাংশই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগ করা। তারা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত দিতে পারে না। ছাত্র সমাজ এটা মানবে না। ’

নাসির আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হত্যাকাণ্ডে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নেই। ছাত্রদল এই দুটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের শাস্তির দাবী জানিয়েছে।’

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer