প্রকাশিত: ১৭/০৬/২০১৬ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৬/২০১৬ ৯:৫৩ পিএম

ডেস্ক রির্পোট::

নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে একাধিকবার সংঘর্ষ হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলছেন, ওরা ছাত্রলীগের কেউ না। ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা কলেছে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনটির সভাপতি এমন মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা কলেজ শাখার কমিটি দীর্ঘদিন আগেই বিলুপ্ত করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা কলেজের কোনো বিশৃঙ্খলায় ছাত্রলীগের নাম ব্যবহার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কেউ নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা ছাত্রলীগের কেউ না।

ঢাকা কলেজে কমিটি নেই কিন্তু কর্মীরাতো রয়েছেন- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কাছে যারা আসেন তারা সবাই ছাত্রলীগের এমনটা ঠিক নয়। এদের মধ্যে সাধারণ ছাত্ররও রয়েছে। ওরা সাধারণ ছাত্র।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ নভেম্বর ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী আসাদুজ্জামান আল ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় পল্লব-সুইম কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি এই ঘটনায় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...
Single Page Footer