ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১০/২০২৪ ৬:৪৯ এএম

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আবারও ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই ট্রেন চলবে। শুক্রবার কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেন ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। পথে চট্টগ্রামে ২০ মিনিট যাত্রাবিরতি দেবে ট্রেনটি। পরদিন দুপুর ১টা ৪০ মিনিটে ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়। একইভাবে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এই ট্রেন। যেটি ২৫, ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যাবে।

গোলাম রব্বানী বলেন, মোট ১৮টি কোচের বিশেষ এই ট্রেনে আসনসংখ্যা ৬৩৪। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে কক্সবাজার যাতায়াত ও ভ্রমণকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করবে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চার দিনের বিশেষ ট্রেন চালানো হয়। ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছিল এই বিশেষ ট্রেন।

২০২৩ সালের ১১ নভেম্বর উদ্বোধনের পর ১ ডিসেম্বর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচলের মধ্য দিয়ে কক্সবাজার-ঢাকা সরাসরি ট্রেনের যাত্রী পরিবহন শুরু হয়

পাঠকের মতামত

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer