প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৫ এএম

নিউজ ডেস্ক::
বিপর্যস্ত রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। রাত ৯ টার কাছাকাছি সময়ে বিশেষ বিমানে চড়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তুর্কি প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা জানান। সেখানে তাকে স্ট্যাট্রিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দুই দেশের কূটনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ও আনকার কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন তুরস্কের প্রধানমন্ত্রী। সফরকালে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা-বোঝা লাঘবে অব্যাহতভাবে রাজনৈতিক এবং মানবিক সহায়তা প্রদানে তুরস্কের অঙ্গীকারের বিষয়টি পূণব্যক্ত করবেন তিনি।
কর্মকর্তারা বলছেন, তুর্কি সরকার প্রধানের সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিস্ট সব বিষয়েই আলোচনা হবে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer