প্রকাশিত: ১২/০১/২০১৮ ৮:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১১ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে কে বা কারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২ রোহিঙ্গা সহোদরকে অপহরণ করেছে। গত ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে এ অপহরণের ঘটনাটি ঘটে। অপহৃতের বড় ভাই ছৈয়দুল বশর জানান, তার ২ ভাই নুর কালাম ও নুর কদরকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ডিবি অফিস থেকে শুরু করে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কার্যালয়ে খোঁজ নেওয়া হয়েছে। এখনও তাদের কোথাও হদিস মেলেনি। এ ব্যাপারে আইনি সহায়তাকারী স্থানীয় লিগ্যাল এইডসের কর্মকর্তা বশির আহমদেরকে জানালে তিনি থানায় অভিযোগ করতে বলেন। এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, ডিবি হোক পুলিশ হোক বা যে কেউ বাড়িতে আসলে আগেই তার পরিচয় নিশ্চিত করতে হবে। যদি পুলিশ হয় থানার সাথে যোগাযোগ করতে হবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer