ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ৯:১৫ এএম

ডিবির হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

Google news
পরে সেখান থেকে বের হয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ডিবি গেটের সামনে সাংবাদিকদের তিনি বলেন, কোটা আন্দোলন কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায়, আবার করা যাবে। প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই না।

তিনি বলেন, বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসাবে এসেছি, দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

ছয় সমন্বয়ককে ছাড়া হবে কিনা-এমন প্রশ্নের জাবাবে সোহেল তাজ বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ডিবি প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...