ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ১০:১৪ পিএম

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুর পর ময়নাতদন্তে তার পেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে।

মৃতের নাম ছিদ্দিক আহমেদ (৬২)। আদালতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতারের পর মৃত্যু হয়ে ছিদ্দিকের ময়নাতদন্ত করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ময়নাতদন্তের সময় তার পেট থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী মঞ্জুরি তন্নী। ইয়াবাগুলোর মধ্যে ১৫টি অর্ধগলিত ছিল।

এর আগে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ ছিদ্দিকের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে রমনা থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ছিদ্দিক। বুধবার (১৭ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবার কোর্টে নিয়ে যাওয়া হয়।

পেটের পীড়ায় আবার অসুস্থ হয়ে পড়লে ছিদ্দিককে ঢামেকে নিয়ে যান মতিঝিল বিভাগের ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ছিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হ্নিলা ৬ নম্বর ওয়ার্ড উলু চামারী গ্রামে। এখন পর্যন্ত কেউ তার মরদেহ নিতে আসেনি।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...