প্রকাশিত: ২২/০৮/২০১৭ ৯:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) ২২ ও ২৩ আগস্টের অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এনিয়ে বন্যার কারণে চতুর্থ দফা পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে স্থগিতকৃত ১৩ আগস্ট হতে ২৩ আগস্ট পর্যন্ত সকল পরীক্ষা সমূহের সংশোধিত নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এসব পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় শুরু হবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, নতুন সময়সূচি অনুযায়ী সমাজ বিজ্ঞান (৪৬৪)/ সমাজকর্ম (৪৭৪)/ পদার্থ বিজ্ঞান (৫৩৪)/ মার্কেটিং (৪৯৪) বিষয়ের ৪র্থ পত্র আগামী ২৬ আগস্ট, দর্শন (৪৩৪)/ মৃত্তিকা বিজ্ঞান (৫৯৪) বিষয়ের ৪র্থ পত্র ২৭ আগস্ট, ভুগোল ও পরিবেশ (৫৮৪) জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন (৬৬৪) বিষয়ের ৪র্থ পত্র ২৭ আগস্ট, ইসলামের ইতিহাস ও সংস্কৃত (৪১৪)/ রসায়ন(৫৪৪)/ ইতিহাস (৪০৪)/ হিসাবজ্ঞিান (৫১৪) বিষয়ের ৪র্থ পত্র ২৯ আগস্ট, বাংলা সাহিত্য (ঐচ্ছিক)(৩২৪)/ ইংরেজি (ঐচ্ছিক)(৩৩৪)/ বেসিক হোম ইকোনমিক্স (৬৫৪)/ আরবি (৩৪৪)/ পালি (৩৮৪)/ সংস্কৃত (৩৭৪) বিষয়ের ৪র্থ পত্র ৯ সেপ্টেম্বর, অর্থনীতি (৪৪৪)/ প্রাণি বিজ্ঞান (৫৭৪) বিষয়ের ৪র্থ পত্র ১০ সেপ্টেম্বর, গার্হস্থ্য অর্থনীতি (৬৪৪) বিষয়ের ৪র্থ পত্র ১১ সেপ্টেম্বর এবং ইসলামিক স্টাডিজ (৪২৪)/অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স (৬৭৪)/ ব্যবস্থাপনা (৫২৪) বিষয়ের ৪র্থ পত্র ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অন্যান্য সকল পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer