প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ২:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
চট্রগ্রাম ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. এসএম মনির উজ-জামানের সাথে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সৌজন্য সাক্ষাত হয়েছে।

১৮ মার্চ চট্রগ্রামের কুলশিথানাস্থ ডিআইজি কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাত হয়।

কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উক্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

প্রতিনিধি এই দলে ছিলেন কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক অমর বিন্দু বড়ুয়া অমল, সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু, রাজু বড়ুয়া ও কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি এমইউপি রিটন বড়ুয়া।

সাক্ষাতকালে ডিআইজি ড. এসএম মনির উজ-জামানকে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একান্ত এই সাক্ষাতে ডিআইজি ড. এসএম মনির উজ-জামান রামু তথা কক্সবাজার জেলার বৌদ্ধদের নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি এবং প্রশাসনিক তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং রামু তথা কক্সবাজার জেলায় প্রশাসনিক সর্বোচ্চ তৎপরতা জারি রাখায় ডিআইজি ড. এসএম মনির উজ-জামানকে আন্তরিক ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer