প্রকাশিত: ০৪/০৪/২০১৮ ৪:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৭ এএম

আমান উল্লাহ, টেকনাফ:
টেকনাফে বেপরোয়া গতির ডাম্পার গাড়ীর ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে মোছনী আদর্শ বিদ্যাপীঠ স্কুলের সামনে বুধবার (৪ এপ্রিল) দুপুর একটার দিকে এঘটনা ঘটে।

নিহত শিশু মোঃ লালুর কন্যা উসমত আরা (৪) বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরে মিয়ানমার সেনা ও বর্মী মগদের নির্যাতনের শিকার হয়ে এদেশে আশ্রয়ে এসে তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল।

জানা যায়, নিহত উসমত আরা রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ীর ধাক্কা মাথায় লেগে ঘটনাস্থলে নিহত হয়। এতে মাথা ফেটে গিয়ে মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নিহত শিশুর লাশ কুলে নিয়ে পিতা-মাতার আহাজারিতে হৃদয় বিদারক ঘটনা সৃষ্টি হয়। খবর পেয়ে গাড়ীটি মোছনী ক্যাম্পের পুলিশ জব্দ করেছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাজু কান্তি দাস জানান, ডাম্পার গাড়ীটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি অদক্ষ চালকের কারনে এবং বেপরোয়া গতিতে ডাম্পার গাড়ী সড়কে চলাচল করায় ৯ম শ্রেনীর স্কুল ছাত্রসহ একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব গাড়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী উঠেছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer